1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার এক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার এক

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুল (২৮) নামে এক কারিগরকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল।

আটক ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামী এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে তরিকুল ইসলাম (২৮)।

মঙ্গলবার দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটছে। এতে র‌্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে অনুসন্ধান চালিয়েছে।

পরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

তরিকুলকে জিজ্ঞাসাবাদে জানান,সাইদুল ইসলামের বাড়িটি ককটেল তৈরির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD