1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

শিবগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ১ জন গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

শিবগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ১ জন গ্রেফতার

________রাজশাহী ব্যুরো

গতকাল (৫ ডিসেম্বর ) মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ককটেল তৈরীর গোপন আস্তানা থেকে ককটেল, ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (২৮), শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামীর মৃত ইয়াসিন আলীর ছেলে। মনাকষা ঈদগাহ মোড়ে অভিযান চালিয়ে ককটেল তৈরীর কারিগর তরিকুল ইসলাম কে তাঁজা ককটেল-৫টি, লোহার হাশুয়া-১১টি, কুড়াল সৃদশ স্টিলের পাইপ-২টি, চাকু-৫টি, মোবাইল ফোন-১টি, ককটেল তৈরীতে ব্যবহৃত জর্দ্দার খালি কৌটা-১৭টি, ব্লেডের ভাংগা অংশ-২৫০ গ্রাম, বিস্ফোরক সদৃশ বস্তু মিশ্রিত কাচের টুকরা-৪০ গ্রাম, লাল ও স্বচ্ছ টেপ-২টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD