1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনায় সিভিল সার্জন অফিসের সংবাদ সম্মেলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনায় সিভিল সার্জন অফিসের সংবাদ সম্মেলন

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ

আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২ টা ৩০ মিনিটে ইপিআই ভবনে নেত্রকোনা সিভিল সার্জন অফিস সাংবাদিকদের নিয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজন করে।
নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া আজমাঈন ছুটি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ অভিজিৎ লোহ, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান।
সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া জানান,আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫ শত জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৪৮ হাজার ৫ শত জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি এই কর্মসূচি সফল করার জন্য সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণি পেশার লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD