1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বগুড়ায় ৮ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে মিনি ট্রাকে বহনকালে ৮ কেজি ২শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় একটি দোকানের সামনে থেকে ট্রাকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ী হলেন- কুড়িগ্রাম জেলা সদরের উত্তর কুমুরপুড় গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে মো. ছাবেদ আলী (৩৫)।
র‌্যাব-১২ বগুড়া সিপিসি ৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, অভিযানকালে ৮ কেজি ২শ গ্রাম গাঁজা, ১টি ট্রাক, ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নন্দীগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD