নরসিংদীতে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
নরসিংদীতে ঘরে ঢুকে আল আমিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল মধ্যরাতে নরসিংদী পৌর শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।আল আমিন বানিয়াছল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়,রোববার রাতে কয়েকজন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে আলামিনের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর ও কোপানোশুরু করে।ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার শরীরের বিভিন্ন অংশ।এসময় পরিবারের সদস্যদের ডাকে-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM