জয়পুরহাটে তিতুমীর ট্রেনে যাত্রীর জুতার ভিতর মিললো ১৬ লাখ টাকার হেরোইন
শাহাবউদ্দিন ইসলাম ঃআক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে যাত্রীবাহী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
(৩ ডিসেম্বর) রবিবার দুপুরে জয়পুরহাট রেলস্টেশনে তাকে গ্রেফতার করে ।
হেরোইনের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। গ্রেফতারকৃত নারী মাদক কারবারি মোতাহারা বেগম রাজশাহী গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক গণমাধ্যমকে জানান, গ্রেফতার ওই নারী মাদক কারবারি রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সে মাদক পাচার করছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালালে সে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তার পায়ের জুতার তলার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM