1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

রাজশাহীতে আওয়ামীলীগের প্রার্থীকে শুভেচ্ছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

রাজশাহীতে আওয়ামীলীগের প্রার্থীকে শুভেচ্ছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

_________রাজশাহী ব্যুরো

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপ – পরিদর্শক ( এসআই ) ফুল দিয়ে শুভেচ্ছা জানালে টা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় । বিষয়টি সংশ্লিষ্ঠ বিভাগের কর্তৃপক্ষের নজরে এলে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয় ।
শনিবার ২ রা ডিসেম্বর রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান তাকে বাগমারার তাহেরপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।
প্রত্যাহার হওয়া এই এসআইয়ের নাম জিলালুর রহমান। তিনি তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জিলালুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ২৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর ঢাকা থেকে রাজশাহী আসেন আবুল কালাম আজাদ। এরপর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তখন এক এসআইকে সঙ্গে নিয়ে গিয়ে আবুল কালাম আজাদকে শুভেচ্ছা জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমান । এই ছবি শুক্রবার সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে পরদিন শনিবারই তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।
তিনি ইতোমধ্যে ফাঁড়ি থেকে চলে গিয়ে পুলিশ লাইনে যোগ দিয়েছে।’
রাজশাহী-৪ আসনে ২০০৮ সাল থেকে পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন এনামুল হক। একের পর এক নারী কেলেঙ্কারীতে বিতর্কিত হয়ে ওঠা এই নেতা এবার দলের মনোনয়ন পাননি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD