মেহেরপুরের পিরোজপুরে বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মিঠন আলীর ঘরের ছাদ থেকে ২টি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ ও র্যাব সদস্যরা।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সদর থানা পুলিশ ও র্যাব-১২ এর সদস্যরা বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করে। মিঠন আলী পিরোজপুর গ্রামের নঈমুদ্দীনের ছেলে ও পেশায় একজন কলা ব্যাবসায়ী।
স্থানীয়রা জানান, মিঠুন আলীর বাড়ির ছাদে কে বা কারা একটি সিমেন্টের ব্যাগে লালটেপ প্যাচানো অবস্থায় ২ টি বোমাসাদৃশ বস্তু ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ১ টি অজ্ঞাত বস্তু দেখতে পায়। পরে পুলিশ খবর দিলে, তারা বস্তুু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতি করে থানায় নিয়ে যায়।
গৃহকর্তা মিঠন আলী জানান, আমাকে ফাঁসানোর জন্য শক্রতাবশত কে কারা আমার ঘরের ছাদে এসব বস্তুু রেখে গেছে।
মেহেরপুর সদর থানায় ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুু দুটি বোমা কি না সে জন্য বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। এবং বস্তুু দুটি কে বা কারা রেখে গিয়েছে, তা সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM