ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে ১১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ শ্রেণিতে মোট ১০০০ জন বৃত্তি প্রত্যাশী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দেবীপুর উচ্চ বিদ্যালয় ছাড়া ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯০ মিনিটের এই বৃত্তি পরীক্ষা কড়া পাহারায় পরিচালনা করেন মাধ্যমিক বৃত্তি’র সমন্বয়ক ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী। এ সময় মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ভাতকুন্ড কে,এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও প্রাথমিক বৃত্তির সমন্বয়ক আবু মুছা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর গত ৭ বছরের চেয়ে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি ও নারী শিক্ষার্থী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাপার সম্পাদক মো. আলমগীর কবির জানান, ইউনিয়ন ভিত্তিক ৩ শ্রেনিতে ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে মোট ০৪ জন এবং থানা ট্যালেন্টপুলে ৫ সহ মোট ৪১ জনকে মাধ্যমিক বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষার্থী বেশি হওয়ায় এছাড়াও আগামী বছর থেকে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM