
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বুধবার রাত সোয়া ১১ টায় তাকে ফোন দিয়ে ১০ মিনিট কথা বলেন এরদোয়ান। এসময় শেখ হাসিনা তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ.বি.এম. সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস সচিব জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের উপরে ছিল। একইসঙ্গে সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন তিনি।ফোনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM