দাউদকান্দিতে সামি হত্যায় জড়িতদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
সালমা আক্তার দাউদ কান্দি (কুমিল্লা)প্রতিনিধি
দাউদকান্দি উপজেলার বরকোটা গ্রামের ফুল মিয়ার ছেলে মাহমুদুর রহমান সামি (১৩) এর হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলি ও মানববন্ধন করেছে নিহত সামির আত্মীয় স্বজনসহ ওই এলাকার কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা।
আজ ১ ডিসেম্বর সকালে ঢাকা-মতলব সড়কের বিটেশ্বর নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বরকোটা গ্রামের গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগম সামিকে বেরানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে গেল ১৬ নভেম্বর ২০২৩ ইং তারিখে উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি মাছের প্রজেক্ট থেকে সামির হাত পা বাধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM