1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জয়পুরহাটে বিস্ফোরক মামলার আসামী হাসান বসরী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

জয়পুরহাটে বিস্ফোরক মামলার আসামী হাসান বসরী গ্রেফতার

মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষ্ফোরক মামলার আসামী হাসান বশরীকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বুধবার ২৯ নভেম্বর রাতে সদর উপজেলার তেঘরবিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হাসান বশরী (৩৮) জয়পুরহাট পৌরসভার পাঁচুরচক এলাকার ফজলুল হকের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গত ১৮ নভেম্বর রাতে সদর উপজেলার চকদাদরা ফকিরপাড়ার খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বের সড়কে একটি পিকআপের গতিরোধ করে হাসান বশরীসহ আরো ৩০/৩৫ জন লোক গাড়ী ভাংচুরসহ পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনার পর সদর থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা দায়ের হলে দুর্বৃত্তরা আত্মগোপনে চলে যায়। এরপর গতরাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ মামলার এজাহার নামীয় আসামী হাসান বশরীকে গ্রেফতার করা হয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD