রাজশাহীতে আদালত চত্বরে অফিস সময়ে ককটেল বিষ্ফোরন
_________রাজশাহী ব্যুরো
আজ ২৯ নভেম্বর বুধবার বেলা সাড়ে এগারো তার দিকে রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছে।
আদালত চত্বরে উপস্থিত স্থানীয়রা জানান, রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, বিস্ফোরিত ককটেলের শব্দে চত্বরের সবাই বিভিন্ন অফিস / কক্ষ থেকে বাইরে বের হয়ে আসে । সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখে। ঘটনার সময় পাশের ভবনের একটি জানালার গ্লাস ভেঙে গেছে।
উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কে বা কারা কোর্ট চত্বরে একটি ককটেল নিক্ষেপ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM