নগরীর রেলগেট এলাকায় অটো রিকশায় ককটেল হামলা
________রাজশাহী ব্যুরো
আজ ২৯ নভেম্বর বুধবার দুপুর ১.৩০ মিনিটের সময় ৩ জন যুবক নগরীর রেলগেট এলাকায় অটোরিকশা লক্ষ্য করে ককটেল হামলা চালাই । এতে এক অটোরিকশা চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। ককটেলের আঘাতে একজনের চোখ ও একজনের পেটে মারাত্মক জখম হয়েছে। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর সময় নগর যুবলীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা ধাওয়া দিয়ে নগর ভবনের সামনে থেকে শাহাদত, টিটু ও মনিরুল ইসলাম নামে ৩ যুবককে আটক করে গণধোলায় দিয়ে পুলিশের সোপর্দ করে ।
ককটেল বিষ্ফোরণে আহতরা হলে-, অটোচালক নগরীর হেতেমখাঁ এলাকার জলিল, মেহেরপুর জেলার অটোরিকশার যাত্রী আবুল বাসার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM