
নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট হইতে পাবনা জেলার পাকশি পর্যন্ত পদ্মা নদীকে বালু খেকোদের কবল হতে রক্ষা করতে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোঃ রুহুল কবির খান ও নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিক সাঈদ।
তার'ই ধারাবাহিকতায়, সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত পদ্মা নদীর পাবনার পাকশি হতে রাজবাড়ীর উড়াকান্দা পর্যন্ত মহড়া অভিযান চালায় নৌপুলিশের নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির শতাধিক পুলিশ সদস্যরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলন কারীরা।
উল্লেখ্য,মহামান্য হাইকোর্টের রায় অনুসারে রাজবাড়ীর দৌলতদিয়া হতে পাকশি পর্যন্ত পদ্মানদীতে বালু উত্তোলন, পরিবহন,বালুবাহী বাল্কহেড চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী থাকলেও, মানছে না একটি প্রভাবশালী বালু উত্তোলন কারী চক্র। তারা প্রকাশ্যে পদ্মা নদীর একাধিক স্থান থেকে বালু উত্তোলন করে যাচ্ছিলো দীর্ঘদিন। এবার সেই চক্রটি ধরতে নৌপুলিশের এমন অভিযান।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান,নৌপুলিশের যৌথ অভিযানে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা হয়েছে। নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবীর খান এর নেতৃত্বে পদ্মা নদীতে কোন চক্রকে বালু উত্তোলন করার সুযোগ দেওয়া হবে না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM