1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি এএফএম সায়েদ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি এএফএম সায়েদ

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন তিনি ।

রবিবার (২৬ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমির খসরু ও অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ অপারেশন) চাউলাউ মারমা প্রমুখ।

এ সময় পুলিশ সুপার বলেন, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। পাশাপাশি রূপগঞ্জের জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি এ এফ এম সায়েদ বলেন, একটি পুরস্কার দায়িত্ববোধকে বৃদ্ধি করে এবং কাজের উৎসাহ অনুপ্রেরণা যোগায়। তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যার আমাকে উৎসাহ প্রদান করছেন সেই অনুপ্রেরণা আমাকে কাজ করার সাহস জুগিয়েছে। তাই আমি আজ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছি।

উল্লেখ্য, এর আগেও এ এফ এম সায়েদ একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ থাকাকালীন সময়েও হয়েছিলেন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD