চিত্রনায়িকা মাহিয়া মাহির রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ
রাজশাহী ব্যুরো ঃ (২৭ নভেম্বর) সোমবার দুপুরে চিত্র নায়িকা মাহিয়া মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন । জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রার্থী হিসেবে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা। চিত্রনায়িকা মাহিয়া মাহি মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়ে জানান, তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন । সে কারণে তিনি দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলেন । তবে দল তাকে বিবেচনা করেনি। সে বিষয়ে তার মনে কোনো কষ্ট নেই। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারা মনোনয়ন পাবার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছেন । সে কারণে মনোনয়ন না পাওয়ায় তার কোনো কষ্ট হয় নাই । তাই সে স্বতন্ত্রভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেন ।
নায়িকা মাহিয়া মাহি জানান,‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি, এলাকার ভোটাররা আমার সাথে থাকবেন।’
চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানার বাড়ি পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায়।
সে কারণেই তিনি রাজশাহী-১ আসনেই প্রার্থী হওয়ার জন্য তাঁর পক্ষে মনোনয়নপত্র তুলেছেন । চিত্রনায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। ২০০৮ সাল থেকেই তিনি এ আসনের এমপি। তিনি আশা রাখেন, তানোর - গোদাগাড়ীর জনগণ তাকে বিপুল ভোট জয়লাভ করাবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM