ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কৃষকের লাশ উদ্ধার
সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকা থেকে রাকিবুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। আজ সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের প্রয়াত মনিরুল ইসলামের ছেলে। তবে বিএসএফর নির্যাতন বা গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কেউ তাকে মেরে রেখেছে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।
জানা যায়, সোমবার সকালে মাঠে যাওয়ার সময় কয়েকজন কৃষক মহেশপুরে কুসুমপুর বিওপি’র চাপাতলা সীমান্তে শূন্য লাইন হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মৃতদেহ দেখতে পান। পরে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানালে তারা এসে রকিবুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ গণমাধ্যমে জানান, মৃতদেহের মুখে ও গায়ে আঘাতের চিহ্ন আছে। তবে এটি বিএসএফ ঘটিত কিছু নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের গায়ে কোনো গুলির আলামতও মনে হচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয় স্বরুপপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান জানান, স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে কি কারনে এ হত্যা বা কারা জড়িত, তা জানা যায়নি। তিনি কৃষক ছিলেন, কি কারনে সেখানে গিয়েছিলেন তাও নিশ্চিত বলা যাচ্ছে না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM