শরীয়তপুর-২ আসনে পুনরায় (দ্বিতীয় বারের মতো) এনামুল হক শামীম দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার ঃ শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে বাধভাঙা উচ্ছ্বাস এবং উল্লাসে ফেটে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার দলীয় নেতাকর্মী ও জনসাধারণ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে এ মনোনয়নের খবর পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসে রাস্তায়। তারা নড়িয়া-সখিপুরের বিভিন্ন এলাকায় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল বের করে ও রঙ মেখে উল্লাসে ফেটে পড়ে। পরে তারা নিজেরা মিষ্টিমুখ করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM