1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

বাজেট প্রণয়নে আমলাদের কড়া সমালোচনায় মেনন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বাজেট প্রণয়নে আমলাদের আধিপত্যে কড়া সমালোচনায় মেনন


বাজেট প্রণয়নে আমলাদের একক আধিপত্য নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।

বুধবার (৩১মে) জাতীয় প্রেসক্লাবে বাজেটবিয়ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক এই মন্ত্রী। এ সময় আসছে বাজেটে ধনীদের ছাড় দিয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।

রাশেদ খান মেনন বলেন, আমলাদের দাপটে বাজেট প্রস্তুতে জনপ্রতিনিধিদের মতামতের কোনো গুরুত্ব দেয়া হয় না। সংসদে বাজেট পাসের দিন শুধু ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দেয়ার সুযোগ পান সংসদ সদস্যরা। এতে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া বাজেটে তেমন প্রতিফলিত হয় না।

অধ্যাপক আবুল বারকাত বলেন, গত ৫০ বছরে দেশে কালোটাকা হয়েছে ১২২ লাখ কোটি টাকা। এর যদি দুই শতাংশ অর্থও উদ্ধার করা যায়, তার পরিমাণ হবে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বাণিজ্যের আড়ালে পাচার হচ্ছে দেশের টাকা। কালো টাকা উদ্ধার ও অর্থ পাচার রোধ করা গেলে সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপাতে হবে না। এ সময় ধনীদের সম্পদ ও ব্যবসার মুনাফার ওপর কর বসানোর দাবি জানান তিনি।

অধ্যাপক বারকাত বলেন, ব্যবসায়ীরা সবসময়ই বলেন ব্যবসার অবস্থা খারাপ। ব্যবসা-বাণিজ্য খারাপ হলে দেশের জিডিপি বাড়ছে কীভাবে?

তিনি বলেন, সমাজের নিচুতলার মানুষকে কর-দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। করপোরেট করহার আরও বাড়াতে হবে। সম্পদশালীরা ঠিকমতো কর দেয় না। দিলে সমাজের বৈষম্য কমবে। কালোটাকা ও অর্থ পাচার রোধে আরও কঠোর হতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD