1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার।      ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬। পাংশায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ইয়াবা সহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জননেতা মির্জা আব্বাসের অসুস্থতার জন্য দোয়া কামনা।     রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।  ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল আটক। ঘাটাইলের ইএনও মো: আবু সাইদকে প্রত্যাহার আবেগঘন স্টেটাস। ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক। রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

_______ রাজশাহী ব্যুরো

২৪ নভেম্বর শনিবার রাত ০০.১৫ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সহড়াগাছি রেলগেট মোড় হতে ৪৫ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো :- রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (কাঁঠালতলা) গ্রামের মৃত আলহাজ্ব জিন্নাত আলীর পুত্র মোঃ ফজলে রাব্বী (৩০) ও একই জেলার একই থানার একই গ্রামের মো: ইলিয়াস আলীর পুত্র মোঃ আবু সাঈদ (২৫) ।

ডিবি পুলিশের তথ্যমতে , গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে , শনিবার র ০০.১৫ মিনিটের সময় গোদাগাড়ীর সহড়াগাছী রেলগেট মোড়ে তিনজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা।

পরবর্তীতে দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে মো: ফজলে রাব্বির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটের মধ্য থেকে ২৪ গ্রাম এবং মো: আবু সাঈদের দেহ তল্লাশি করে তার লুঙ্গির টেমর থেকে ২১ গ্রাম-হেরোইন জব্দ করে ডিবি।

উল্লেখ্য অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: ইয়াকুব আলী (৩০), পিতা-মো: তোজাম্মেল, সাং-উজানপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

হিরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD