নারায়ণগঞ্জ-১ থেকে নির্বাচন করবে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া হোমল্যান্ড আবাসন প্রকল্পের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অলি উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাফিজ ভুইয়া, শেখ রাসেল নগর ইউনিয়নের জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজালাল, মুড়াপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি বাদল মাষ্টার, গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, ভোলাব জাতীয় পার্টির সভাপতি মজনু, রূপগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সিরাজ, দাউদপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কাঞ্চন পৌরসভার জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন, রূপগঞ্জ উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাসরিন, রূপগঞ্জ উপজেলা যুবসংঘতির সাধারণ সম্পাদক সাদিক খান, মুড়াপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংঘঠনিক সম্পাদক নূর মোহাম্মদ প্রমূখ।
এসময় সাইফুল ইসলাম বলেন, আমি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ থেকে জাতীয় পার্টির মনোনয়ন কিনেছি। আমি নির্বাচিত হলে এ উপজেলার শিক্ষাখাতের সিন্ডিকেট ভেঙ্গে শিক্ষাখাতকে আরো উন্নত করবো। এছাড়া ব্যাক্তিগতভাবে উপজেলার সকল মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করাবো। এছাড়া মাদক মুক্ত রূপগঞ্জ গড়বো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM