ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেকে একদিন চারজনের মৃত্যু
________ রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন মারা যান। এই চারজনেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য মতে , ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ারা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহীর বাঘার আরাফাত (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড গুলো পরিদর্শন কালে জানা যায়, ডেঙ্গু পজিটিভ ব্যক্তিদের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তারা কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন। এদের বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখাই তারা বিভিন্ন সময় মারা যান।
রামেক হাসপাতালের অফিস সূত্রে জানা যায় ,গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৪ জন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM