বিএনপি নেতা মতিউর রহমান মন্টু কে দল থেকে বহিস্কার
_________ রাজশাহী ব্যুরো
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মন্টুকে বহিষ্কার করেছে বিএনপি ।
শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায় , মন্টু এখন বিএনএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হয়েছে । রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে এবার নির্বাচন করতে তিনি আগ্রহী।’
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM