1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজধানী দক্ষিণখানে খাস জমিতে খেলার মাঠ করার উদ্যোগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

রাজধানী দক্ষিণখানে খাস জমিতে খেলার মাঠ করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

রাজধানীর দক্ষিণখানের পরিত্যক্ত খাস জমিতে জনগণের সহযোগীতায় খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।
বৃহস্পতিবার ২৩ নভেম্বর দক্ষিণখান প্রেম বাগানের দারুল আশরাফ মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠ খাস জমিতে বিকেলে এলাকাবাসীর সঙ্গে পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
এর আগে ওই পরিত্যক্ত জমির পাশের একটি বাড়ির নিচ তলায় বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে বৈঠকে বসে আলাপ আলোচনা করেন। ওই বৈঠকের মাধ্যমে সম্মিলিত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়-পরিত্যক্ত খাস জমিতে খানাখন্দ আর ময়লা আবর্জনায় ভরপুর। আশপাশের বাসা বাড়ির ময়লা আবর্জনাগুলো ফেলা হচ্ছে সেখানে। সেখানকার গর্তে জমা থাকা পানিতে জন্ম হচ্ছে ডেঙ্গুসহ বিভিন্ন মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ।

এ বিষয়ে ডিএনসিসির কাউন্সিলর আনিছুর রহমান নাঈম বলেন, এই অঞ্চলে কোনো খেলার মাঠ নাই। মাঝে মধ্যে রাস্তা বন্ধ করে শিশুরা খেলাধুলা করে। একটি খেলার মাঠের ব্যাপক চাহিদাও ছিল। মেয়র কথা দিয়েছিলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করে দেবেন। আমাদেরও নির্বাচনী ইশতেহার ছিল খেলার মাঠের। তা বাস্তবায়ন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD