1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীতে গান পাউডার ও বিস্ফোরক দ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী হেলাল গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

রাজশাহীতে গান পাউডার ও বিস্ফোরক দ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী হেলাল গ্রেফতার

________ রাজশাহী ব্যুরো

চারঘাট উপজেলায় গান পাওডার ও বিস্ফোরক দ্রব্যসহ চারঘাট থানাধীন চকমোক্তারপুর এলাকার মৃত সৈয়ম আলী সোয়েবের ছেলে শীর্ষ সন্ত্রাসী হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিস্ফোরক দ্রব্য-১.৯৬৫ কেজি (গান পাউডার-৯০০ গ্রাম, ছোট ছোট কালো পাথর-৪৮০ গ্রাম, কাচের ভাংগা টুকরা-৩০০ গ্রাম, ছোট ছোট কাটা তার-২৮৫ গ্রাম) উদ্ধার করে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, চারঘাটের চকমোক্তারপুর এলাকায় হেলাল নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বসতবাড়ীতে পৌছে তাকে আটক করে এবং তার দেয়া তথ্যে বসতবাড়ী তল্লাশী করে উক্ত বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে।

র‌্যাব আরো জানায়, হেলাল চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। সে উক্ত বিস্ফোরকদ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD