নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১টি পাইপগান ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ জন গ্রেফতার।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ০১ টি দেশীয় তৈলী লোহার একনালা পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ এবং ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোট ০৩ জন এবং বিভিন্ন অপরাধে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ০১ টি দেশীয় তৈরী লোহার একনালা পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ সহ ০১ জনকে গ্রেফতার করা হয়।এবং রায়পুরা থানা কতৃক একটি অভিযানে ২০ বোতল ফেন্সিডিল সহ ০২ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা শাখা কর্তৃক ২০.২০ ঘটিকায় পলাশ থানাধীন সেকান্দারদী এলাকা থেকে ০১ টি দেশীয় তৈরী লোহার একনালা পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ সহ মোঃ শামীম (৩০) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া রায়পুরা থানা কর্তৃক ২২ নভেম্বর ২০২৩ ইং সকাল ১০.১৫ ঘটিকায় রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিল সহ নাজির খা (৩০),আলকাস (২৪) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২৩টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM