1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

শেরপুরের শ্রীবরদীতে সমলয়ের শস্য কর্তন, এতে লাভবান কৃষক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৪২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে সমলয়ের শস্য কর্তন, এতে লাভবান কৃষক।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘সমলয়’ পদ্ধতিতে ধান চাষাবাদ করা হয় শেরপুরের শ্রীবরদী উপজেলায়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী শ্রীবরদীতেই এই প্রথমবার করা হয়। কৃষি যান্ত্রিকীকরণে লক্ষে কৃষকদের বীজ বপন, চারা রোপন, সার প্রয়োগ, শস্য কর্তক মাড়াই সহ প্রতি স্তরেই ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। যন্ত্রের ব্যবহারে কৃষিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, চলতি রোপা আমন মৌসুমে (খরিপ ২) প্রণোদনা কর্মসূচি আওতায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ৬০ জন কৃষকের ৫০ একর জমিতে উচ্চ ফলনশীল জাতের ব্রী- ধান- ৮৭ আবাদ করা হয়। কৃষকদের যন্ত্রের সাহায্যে সমবায়ভিত্তিক বপন, রোপন ও কর্তন করে দেওয়া হয়। তাই নাম দেওয়া হয়েছে সমলয় চাষাবাদ। প্রকল্পের আওতায় ৫০ একর জমির বীজ বপন, চারা রোপন সার এবং কর্তনের জন্য সকল যান্ত্রিক সহযোগিতা করেছেন কৃষিবিভাগ।

কৃষক নূর ইসলাম বলেন,এই প্রথম বার আমরা এই পদ্ধতিতে চাষাবাদ দেখলাম।
এই পদ্ধতিতে চাষাবাদ করলে একদিকে যেমন খরচ কম অন্যদিকে আমরা অধিক লাভবান হবো। কৃষক এরশাদ আলী বলেন, ধান কাটার সময় শ্রমিক পাওয়া যায় না। এই পদ্ধতিতে খরচও কম লাভও বেশি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিন আফরিন বলেন,আধুনিক কৃষির অন্যতম লক্ষ হচ্ছে কৃষি যন্ত্রিকরণ। এতে কৃষকের অর্থ ও সময় দুটিই সাশ্রয়ী হচ্ছে। সমলয় প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে উপজেলায় ৫০ একর জমির জন্য বীজ, সার, ধান রোপন থেকে শরু করে কর্তন করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন ফলন ভালো হওয়ায় কৃষকরা সন্তুষ্ট এছাড়াও সংশ্লিষ্ট কৃষকদের সরিষা বীজের প্রণোদনার আওতায় আনা হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD