1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নরসিংদী মনোহরদীতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে।

খন্দকার সেলিম রেজা মনোহরদী উপজেলা প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে অধ্যক্ষর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা মনোহরদী উপজেলায় খিদিরপুর ইউনিয়ন চরসাগরদী আলিম সিনিয়র মাদরাসা প্রাঙ্গনে অধ্যক্ষ আবদুর রহিমের বিরুদ্ধে এ মানববন্ধন হয়।শিক্ষার্থীরা জানায়,অধ্যক্ষ আবদুর রহিম ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। কিছুদিন আগে আলিম ক্লাসে প্রবেশ করে এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এসময় ওই ছাত্রী ক্লাস থেকে বেরিয়ে যায়।এভাবে প্রতিনিয়ত বিভিন্ন ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ অধ্যক্ষ্যের বিরুদ্ধে। এসব ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহবুবুর রহমান জামিলের কাছে লিখিত অভিযোগ দেয়। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে এ মানববন্ধন করে তারা। এ বিষয়ে জানতে মাদ্রাসায় গেলে অধ্যক্ষ আবদুর রহিমকে পাওয়া যায়নি। পরে একাধিকবার তার মোবাইল ফোনে কল করলেও সাড়া মেলেনি। সভাপতি মাহবুবুর রহমান বলেন, কয়েকদিন আগে ভূক্তভোগী চার শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো.শহিদুর রহমান বলেন, ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ শুনেছি।এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD