1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক।

সুষ্ঠু নির্বাচন করতে আরও কঠোর অবস্থানে যাবে ইসি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২২০ বার পঠিত

আগামী নির্বাচনগুলোতে আরও কঠোর হবে কমিশন: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি অনুযায়ী আগামী নির্বাচনগুলোতে আরও কঠোর হতে চায় নির্বাচন কমিশন। ভোটাররা যাতে ভোট দিতে পারে, সে রকম সুষ্ঠু পরিবেশ কমিশন নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বিষয় জানান তিনি।

এসময় রাশেদা সুলতানা বলেন, গাজীপুর নির্বাচনে কতটুকু সুষ্ঠু হয়েছে জনগণই তা বলবে। তবে বরাবরের মতোই ইসি চায়, সব নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। মানুষ যেন অবাধে ভোট দিতে পারে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আরো কঠোর হবে কমিশন।

চার সিটিতে এক পাক্ষিক ভোট হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কে আসবে, না আসবে এটা তাদের ব্যাপার। কে প্রার্থী হবেন, বা হতে চান না, এটা যার যার নিজস্ব ব্যাপার। নির্বাচন কমিশনের কাউকে আনার সুযোগ নাই।

ইসি এসময় আরও বলেন, ইসি জাতীয় নির্বাচনে ইভিএম চেয়েছে। তবে, সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD