1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

দরদ’ সিনেমার শ্যুটিং শেষে দেশে ফিরলেন শাকিব খান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

‘দরদ’ সিনেমার শ্যুটিং শেষে দেশে ফিরলেন শাকিব খান।

স্টাফ রিপোর্টার অভি খাইরুল ইসলাম।

শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম ‘দরদ’ এর ভারতের অংশের শ্যুটিং শেষ করে গত ১৮ নভেম্বর শনিবার দেশে ফিরেছেন এই ঢাকাই সুপারস্টার। বিকেল ৪ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বের হন তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে হাজারও ভক্ত হাজির হয়, প্রায় সব গণ্যমাধ্যমও উপস্থিত ছিলো সেখানে।

‘দরদ’ – এর শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শাকিব খান বলেন, ‘দরদ একদম ব্যতিক্রম ধরনের একটি সিনেমা, এখানে দর্শক আমাকে অন্যভাবে পাবে। শ্যুটিং করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।‘

বলিউডে আর কোনও কাজের কথা চলছে কি না এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘সামনে অনেক চমক আছে,আপনারা জানেন আমি কাজ দিয়ে কথা বলতেই বিশ্বাস করি। মুম্বাইয়ের অনেকের সাথেই কথা হয়েছে, নেক্সট মিটিংয়ে আপনাদের সব জানাবো।‘
‘দরদ’ এর পর হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শ্যুটিং শুরু করবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস এবং ভারত থেকে করছে এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। ছবিতে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেবসহ অনেকে। ছবিটি বাংলা সহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম ও কর্ণাটক ভাষায় মুক্তি পাবে ২৪টি দেশে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD