ঢাকা-৯ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আনিসুর রহমান আনিস
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।
১৯/১১/২০২৩ আজ ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড এ বার বার নির্বাচিত কাউন্সিলর তার উন্নয়ন ও সেবা আরও প্রসারিত করার লক্ষে জনগণকে জনগণের উন্নয়ন বুঝিয়ে দেয়ার অঙ্গীকার নিয়ে খিলগাঁও,বাসাবো,মুগদার আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী নিয়ে সরকারের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডের লিফলেট জনগণের সামনে তুলে ধরেন ও প্রচারণায় অংশ নেন।
এছাড়া জনগনের ভালোবাসা ও সমর্থন চেয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের এই তরুণ নেতা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM