1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

(স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম) : ‌

আজ রোজ রবিবার ২০২৩ তারিখ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে (সিদ্ধিরগঞ্জ- ফতুল্লা) আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁদের প্রতিনিধিরা।

শামীম ওসমান আওয়ামী লীগ থেকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা নিয়ে গঠিত এই আসনে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যদিও কিছুদিন পূর্বে শামীম ওসমান এক সমাবেশে বলেছিলেন দলীয় প্রধান শেখ হাসিনাকে তাঁকে মনোনয়ন না দিতে চিঠি দিয়েছেন বলে উল্লেখ করেন।

১৯৯৬ সালে শামীম ওসমান প্রথম এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের কাছে পরাজিত হয়ে দেশ ত্যাগ করেন। দেশে ফিরে এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং ২০১৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

কাউসার আহমেদ পলাশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। শ্রমিক রাজনীতিতে রয়েছে পলাশের বিশাল প্রভাব। পরিবহন ও শ্রমিক পোশাক শ্রমিকদের নেতৃত্ব দেন তিনি। তিনি বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD