মৎস্যচাষী সমবায় সমিতির প্রশিক্ষণার্থীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
__________ রাজশাহী ব্যুরো
অদ্য ১৯/১১/২০২৩ খৃ. তারিখ রবিবার রাজশাহী জেলার তানোর উপজেলায় ২৫ টি মৎস্যচাষী সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোসাঃ সোনিয়া সরদার, উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাঃ বাবুল হোসেন,উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ নাদিম উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ নাসির উদ্দীন, প্রশিক্ষক,জেলা সমবায় কার্যালয়, রাজশাহী। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ ফিরোজুর রহমান,সহকারী প্রশিক্ষক, জনাব মোঃ আতিয়ার রহমান, জনাব শ্যামল কুমার ঘোষ, সহকারি পরিদর্শক এবং জনাব মোঃ আবুল কালাম, অফিস সহায়ক।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM