1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

বগুড়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৭০ বার পঠিত

বগুড়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা – নয়া কণ্ঠ

(বগুড়া) প্রতিনিধি



বগুড়ার ধুনট উপজেলায় বাবা মায়ের উপর অভিমান করে সুমাইয়া আক্তার বাসনা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার বাসনা কাদাই উত্তরপাড়া গ্রামের বাদশা প্রামানিকের মেয়ে।

নিহতের বাবা বাদশা প্রামানিক জানান, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। প্রেমের সম্পর্ক গড়ে সকলের অগোচরে একই এলাকার এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে তাকে বকাঝকা করা হয়। এতে অভিমান করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়।

একপর্যায়ে বাসনা অভিমান করে রোববার সকাল ৮টার দিকে তার নিজ ঘরের বারান্দার তীরের (আড়া) সাথে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দেয়। সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রীর মা নিজ ঘর থেকে বেরিয়ে দেখতে পান সুমাইয়া আক্তার বাসনা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD