1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন

সাভারে নৌকা প্রতীকে রাজীবের গণসংযোগ জনসমুদ্রে পরিনত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫৭১ বার পঠিত

 

সাভারে নৌকা প্রতীকে রাজীবের গণসংযোগ জনসমুদ্রে পরিনত

স্টাফ রিপোর্টারঃ মোঃ রাজিবুল ইসলাম

সাভারে “উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে” সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় গনসংযোগটি গনসমুদ্রে পরিনত হয়।

১৩ নভেম্বর ২০২৩ তারিখ রোজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা, থানা ষ্ট্যান্ড, বাজার বাসষ্ট্যান্ডসহ বিভিন্নস্থানে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংযোগে অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের সহস্রাীধক নেতৃবৃন্দ এ গণসংযোগে অংশগ্রহন করেন।

গণসংযোগকালে রাজীব বর্তমান আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন চিত্র সাধারণ জনগণের সামনে তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশনা প্রদান করে বলেন বিএনপি-জামাত নির্বাচন বালচালের ষড়যন্ত্র করছে। তারা জন বিচ্ছিন্ন বলেই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। এসময় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপি-জামাতের যে কোন ষড়যন্ত্রই রুখে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

গনসংযোগ শেষে সাভার উপজেলা চত্ত্বরে এসে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং এই দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির স্বার্থে আবারো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্যে আমরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি। এ ব্যাপারে শীর্ষ পর্যায় থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আমরা মানুষের সাথে মতবিনিময় করে কি কি কারনে আবারো আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দেয়া উচিৎ সেগুলো ধারাবাহিক ভাবে জনগনের কাছে তুলে ধরছি। তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন এলাকায় গ্রাম থেকে গ্রামান্তরে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছি এবং শেখ হাসিনার প্রতীক নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD