খুলনার মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে ইয়ারুল ইসলামের উদ্যোগে আনন্দ মিছিল
মেহেরপুর প্রতিনিধি ঃ খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
সোমবার (১৩ নভেম্বর) সকালের দিকে আনন্দ মিছিল বের করা হয়।মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল অন্যদের মধ্যে মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিউর রহমান বকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM