নেত্রকোনা ৩ (কেন্দুয়া, আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মতিন এর পক্ষে নেতা কর্মী ও সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোডাউন
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
সারাদেশে বিএনপি ও জামাতের হরতাল অবরোধে পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা, সাধারণ মানুষের পথরোধ এবং দেশের উন্নয়ন ব্যাহত করেছে এরই প্রতিবাদে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করা হয়। সোমবার দুপুর ১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক, নেএকোণা ৩ ( কেন্দুয়া, আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের এডভোকেট আব্দুল মতিনের উদ্যোগে পৌরসভাধীন কমলপুর আয়েশালয় তাঁর নিজ বাস ভবন হতে পৌর এলাকা,রামপুর বৈখরহাটি,গরাডোবা,
রোয়াইলবাড়ি,,পাইকুড়া,চিরাং হয়ে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল যোগে বিএনপি'র নৈরাজ্যের প্রতিরোধ শোডাউন দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া (জামান), নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক সহ কেন্দুয়া ও আটপাড়া উপজেলার নেতা কর্মী ও সমর্থকবৃন্দ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM