1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আবদুল্লাহপুরে বাসে আগুন, গ্রেফতার ১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৮১ বার পঠিত

আবদুল্লাহপুরে বাসে আগুন, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ঃ আজ সোমবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে রাজধানীর আবদুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দূর্বিত্ত। পরবর্তীতে পালানোর সময় ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে র‍্যাব-১-এর গোয়েন্দা দল। আটক মামুন মজুমদার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
আটক ওই ছাত্রদল নেতা বর্তমানে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১নং সড়কের একটি বাসায় থাকেন।
সংবাদ সম্মেলনে র‍্যাব-১-এর অধিনায়ক মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, সকালে আবদুল্লাহপুর এলাকায় প্রজাপতি পরিবহনের বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে হাতেনাতে আটক করা হয়েছে।
মামুনকে জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-১-এর অধিনায়ক মোসতাক আহমদ বলেন, মামুন নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রল বের করে নিয়ে ওই বাসটিতে চড়েন। বাসটি আবদুল্লাহপুর এলে পেছনের সিটে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। তবে র‍্যাবের গোয়েন্দা দলের হাতে ধরা পড়েন তিনি।

উত্তরা পূর্ব থানাধীন আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে আবদুল্লাহপুর টু মোহাম্মদপুরগামী যাত্রীবাহী প্রজাপতি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের ছয়টি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
র‍্যাব জানিয়েছে, আবদুল্লাহপুরে বাসে অগ্নিকাণ্ডে হাতেনাতে ছাত্রদল নেতা আটকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD