1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

বিআইডাব্লিউটিসির রাজস্ব আয় কমেছে অর্ধেক” দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ-ফেরি চলাচল স্বাভাবিক।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

বিআইডাব্লিউটিসির রাজস্ব আয় কমেছে অর্ধেক”
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ-ফেরি চলাচল স্বাভাবিক।

মোঃ মজিবুর জুয়েল, গোয়ালন্দ, রাজবাড়ী,।

এক দফা দাবি নিয়ে বিএনপি’র ডাকা চতুর্থ দফা অবরোধ চলমান রয়েছে। অবরোধে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ-ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহন নদী পারাপারের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। লঞ্চেও যাত্রীর সংখ্যা কমে এসেছে।
বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) উপ-মহা ব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, অবরোধ না থাকলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এক পারে যাত্রীবাহী বাস, পন্যবাহী ট্রাক ও ছোট যানবাহন সহ মোট গড়ে ২হাজার যানবাহন পার হয়। সেই হিসেবে দৌলতদিয়া থেকে ২হাজার যানবাহন নদী পার হয়। সব মিলে ২৪ ঘণ্টায় ৪হাজার সকল প্রকার যানবাহন ফেরি পারাপার হয়। কিন্ত অবরোধ থাকায় যাত্রীবাহী কোন বাস ফেরি পারাপার হচ্ছে না। তবে দুই পার মিলে ২৫/২৬শত পন্যবাহী ট্রাক ও প্রাইভেটকার-মাক্রোবাস নদী পারাপার হয়। সেই হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিআইডবিøউটিসি’র রাজস্ব আয় অর্ধেকে নেমে এসেছে।
বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া পারে ৭টি ফেরি ঘাট রয়েছে। এর মধ্যে ৩,৪ ও ৭নং ফেরি ঘাট সচল রয়েছে। বাকি গুলো দীর্ঘ দিন যাবৎ বিকল রয়েছে। এই নৌরুটে বর্তমান ৭টি ছোট বড় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌরুটে যে সকল যানবাহন ফেরি পার হতে আসছে তাদের কোন সদস্যা হয় না। নদী পারাপার হতে কোন যানজটে পরতে হয় না।
নাম না বলার শর্তে একাধিক ফেরি মাস্টার বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্ত যানবাহন অনেক কম। অনেক সময় বাধ্য হয়ে অর্ধেক ফেরি ফাঁকা রেখে ফেরিগুলো ছেড়ে যেতে হয়। তিনি আরোও বলেন, ফেরি চালানোর ব্যয় কমেনি। রাজস্ব আয় অর্ধেকে কমে এসেছে। তিনি বলেন, ফেরি চালালে ব্যয় থাকবে। কিন্ত আয় থাকলে ব্যয়ের কোন সমস্যা হয় না।
ঢাকাগামি পন্যবাহী ট্রাক চালক জব্বার প্রামানিক বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটে আগের মত দুর্ভোগ নেই। এখন ঘাটে এসে ফেরি পার হওয়া সম্ভব। তবে বিএনপির ডাকা অবরোধে গাড়ি নিয়ে বের হতে ভয় করে। কারণ যে কোন সময় গাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে। কিন্ত কি করবো। প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে।
এসময় নদী পার হতে আসা যাত্রীরা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সহজে ফেরি পার হতে পারলেও মহাসড়কে অনেক দুর্ভোগ। কারণ স্থানীয় লোকাল গাড়ি চলাচল স্বাভাবিক করলেও দূরপাল্লার যানবাহন শূন্য রয়েছে। যে কারণে অতিরিক্ত টাকা ব্যয় করে ছোট ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে যেতে হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD