
সৌদি আরব সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
অনলাইন ডেস্ক
সৌদি আরব সফর শেষে শনিবার (২৭ মে ) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এই সফরকালে সেনাবাহিনী প্রধান রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর; রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন শেষে পবিত্র ক্বাবা শরীফে ওমরাহ পালন করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM