1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

গোদাগাড়ীতে পদ্মা নদীতে আটকা পড়েছে জেলের জালে ৭৬ কেজি ৮০০ গ্রাম ওজনের বাঘাইর মাছ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

গোদাগাড়ীতে পদ্মা নদীতে আটকা পড়েছে জেলের জালে ৭৬ কেজি ৮০০ গ্রাম ওজনের বাঘাইর মাছ

জিয়াউল কবীর: রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুরের জেলের জালে ধরা দেয় বিশাল আকৃতির বাঘাইর মাছ শুক্রবার রাত ১১ টার সময়। (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার সময় হরিশংকরপুর গ্রামের আশরাফ (৪০), মাসুম (৩৬), তরিকুল ইসলাম (৩৫) ও দিয়াড় মহব্বতপুর গ্রামের শাহিন (৩০) পদ্মা নদীতে জাল নিয়ে যায়, ১ম বার জাল গড়াতেই দেখা মেলিছে এই বিশাল আকৃতির বাঘাইর মাছটির, যার ওজন ৭৬ কেজি ৮০০ গ্রাম।

জেলেরা ১ম বার জাল গড়ার পর আবারো ২য় বার জাল পদ্মা নদীতে গড়ায় এবং ২য় বারোও জালে দেখা মেলে ১৫ কেজি ৩০০ গ্রাম বাঘাইর মাছের। বিশাল আকৃতির বাঘাইর মাছটি বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ীর রেলবাজার এর মাছের আড়তে নিয়ে যায়, কিন্তু সেখানকার মাছ ব্যবসায়ীরা মাছটি নিতে অনিচ্ছুক। পরে মাছটি নিয়ে হরিশংকরপুর বাজারে আসে। মাছটি নিয়ে যখন হরিশংকরপুর বাজারে আসে তখন মাছটি দেখার জন্য শতশত নারী পুরুষ ভিড় জমায়। স্থানীয় মানুষজন মাছটি স্থানীয় ভাবে কেটে বিক্রির কথা বললে তারা হরিশংকরপুর বাজারে মাছটি কেটে কেজি আকারে বিক্রি করে, কেজি প্রতি ৮০০ টাকা দরে।

জেলে মাসুম (৩৬) এর সাথে কথা হয়, আমরা শুক্রবার বিকাল সাড়ে চারটার সময় মাছ ধরার উদ্দেশ্যে পদ্মা নদীতে জাল নিয়ে যায়, আমরা প্রায় ৮ টার সময় জাল পানিতে ছাড়ি, জাল গড়াতে গড়াতে চলে যায় এবং যখন সময় ১১ টা তখন আমরা জাল তুলতে শুরু করি নৌকায় জাল তুলার এক পর্যায় দেখা দেয় এই বিশাল আকৃতির বাঘাইর মাছ। আমিতো ভাবছোনো যে এতোবড় মাছ নৌকায় তুলতে পরবো না মাছ পালিয়ে যাবে, অবশেষে মাছটি ধরতে সক্ষম হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD