নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে নরসিংদী জেলা আওয়ামীলীগের জরুরী সংবাদ সম্মেলন
মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি
আজ ১০ই নভেম্বর শুক্রবার
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, নরসিংদী আগমন উপলক্ষ্যে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করেন,নরসিংদী জেলা আওয়ামী লীগ।
রবিবার (১২ ই নভেম্বর) প্রধানমন্ত্রী নরসিংদীতে ঘোড়াশাল-পলাশ সার কারখানা উদ্বোধন ও পরে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদানের কথা রয়েছে। নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি, জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক,পীরজাদা মোহাম্মদ আলী সহ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আগামী রবিবার (১২ ই নভেম্বর) প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে জেলাব্যাপী ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।জেলার নরসিংদী সদর, রায়পুরা, পলাশ, শিবপুর, মনোহরদী ও বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার বিপুল সংখ্যক জনগণকে নিয়ে সভায় যোগদান করবেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর জনসভায় আশ-পাশের এলাকা থেকে প্রায় ৫ লক্ষ লোক সমবেত হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM