1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

রাজশাহী নগরীতে শীর্ষ সন্ত্রাসী বেল্লাল গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

রাজশাহী নগরীতে শীর্ষ সন্ত্রাসী বেল্লাল গ্রেফতার ।

_______রাজশাহী ব্যুরো

অদ্য ৯ ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটের সময় রাজশাহী নগরীতে এজাহার ভুক্ত শীর্ষ সন্ত্রাসী বেল্লাল (৩০)কে আলীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বেল্লাল কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার তারেকের ছেলে। গত ১১ অক্টোবর দুপুরে পূর্ব শত্রুতা জের ধরে বেল্লালের নেতৃত্বে আরও ৫-৬ জন যুবক দলবদ্ধ হয়ে রবিউল ইসলাম রুবেল (৩০ ) নামের এক ব্যক্তিকে ধারালো কান্তাই দ্বারা কুপিয়ে গুরুতর যখম করে। এতে তার বাম হাতের মধ্যমা আঙ্গুল কেটে দ্বিখন্ডিত হয়ে যাই। এ ঘটনায় সন্ত্রাসী বিল্লাল সহ ৫-৬ জনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি হত্যা চেষ্টার মামলা রুজু হয়। বেল্লাল এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD