
পদ্মার এক কাতল মাছেই আয় ৫০ হাজার!
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
শনিবার (২৭ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি স্থানীয় জেলেদের সাথে যোগাযোগ করে সরাসরি খলিল হালদারের কাছ থেকে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় ক্রয় করি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৮০০শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমার ৪ হাজার ১২৫ টাকা লাভ হয়েছে।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাগাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পরছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে। মৎস ব্যবসায়ীরাও মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM