মোঃ বেলাল হোসেন পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা স্কুল সংলগ্ন শাখাটির সামনে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কিছু অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রথমে শাখাটিতে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করে। ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. হাশেম জানান, নৈশপ্রহরীদের কারণে তখন তারা সফল হতে পারেনি। পরে আজ শনিবার ভোররাতে আবার এসে তারা বোমা নিক্ষেপ করে।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এসআই মো. কবিরের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বলেন, পিঙ্গলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি তিনিও শুনেছেন। তদন্তের জন্য পটিয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে গেছে।
এদিকে, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। “আমরা একটি ফুটেজ সংগ্রহ করেছি, যেখানে কাউকে কিছু একটা ছুড়ে মারতে দেখা যাচ্ছে।”
এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে প্রেরক,
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM