মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত, মারধর এবং ব্লেড দিয়ে কেটে দেওয়া ও অ্যাসিড নিক্ষেপের হুমকির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে এই আটক এর ঘটনা ঘটে।
আটককৃত যুবক হলেন মো. মফিজুর রহমান তিনি মহেশপুর উপজেলার পুরাতনকোলা গ্রামের মো. মোহনের ছেলে।
ভুক্তভোগী ছাত্রী উপজেলার গোপালপুর কোলা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মফিজুর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সপ্তাহে ছাত্রীটিকে মারধরও করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করায় ছাত্রীটিকে প্রাণনাশের হুমকির পাশাপাশি ব্লেড দিয়ে আঘাত ও অ্যাসিড নিক্ষেপের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয় কর্তৃপক্ষ ও গ্রামবাসীর পাশাপাশি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন অবগত ছিলেন। অভিযুক্তকে হাতেনাতে ধরার কৌশল হিসেবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইয়ানবী বলেন, অভিযুক্তকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি, যুবক আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, মারধর এবং ব্লেড ও অ্যাসিড হামলার হুমকির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে তাকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
আটক যুবকের নাম মো. মফিজুর রহমান। তিনি মহেশপুর উপজেলার পুরাতনকোলা গ্রামের মো. মোহনের ছেলে।
ভুক্তভোগী ছাত্রী গোপালপুর কোলা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, মফিজুর দীর্ঘদিন ধরে ছাত্রীটিকে উত্ত্যক্ত ও গত সপ্তাহে মারধর করেন। প্রতিবাদ করায় ব্লেড ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়া হচ্ছিল। অভিযুক্তকে ধরার কৌশলে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
ইউপি চেয়ারম্যান ইয়ানবী জানান, আটক যুবককে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM