নূর আহমেদ শান্ত ঢাকা:
ঢাকা রাজধানীতে বিজয়ের মাস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর উত্তরা-৬ নং সেক্টরের উত্তরা কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক *শফিকুল ইসলাম মিল্টন* এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব *এস এম জাহাঙ্গীর*।
এছাড়াও অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের *২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ* উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিজয়ের মাসের কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে, শৃঙ্খলার সাথে মাঠে থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আদর্শকে ধারণ করে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
হলভর্তি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM