রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে এলজিইডি প্রকৌশলী সহ আইডিইবির সকল প্রকৌশলীদের প্রকৌশল দিবস পালন ।
_____ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো
“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রতিপাদ্য বাস্তবায়নে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ‘ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) ‘র গণ-প্রকৌশল দিবস-২০২৩ ও গৌরবোজ্জল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে ।
এ উপলক্ষে ৮ ই নভেম্বর বুধবার সকালে আইডিইবি’র কার্যালয়ের সামনে থেকে রাজশাহীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সকল প্রকৌশলী উপস্থিত ছিলেন । এল,জি, ই, ডির প্রকৌশলীদের পক্ষে প্রকৌশলী শাহাদাত রিপন বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন । র্যালিটি আইডিইবি ভবন হতে কোর্ট স্টেশন হয়ে পুনরায় ভবনের সামনে এসে শেষ হয়। তাছাড়া বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
সারাদিনব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিইবি রাজশাহী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আইডিবির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আইডিবির বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তৃতা প্রদান করেন। সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও বিভিন্ন পদে থাকা প্রকৌশলীগণ বক্তব্য রাখেন । অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM