বিনয় দেবনাথঃ
জন্মের পর থেকে হাঁটি হাঁটি পা
শূন্য থেকে হিরু, হিরো থেকে শূন্য
হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ- নিরানন্দ সব ভোগ-বিলাস যেন নগণ্য।
মায়া-মমতা,প্রীতি-ভালবাসা যেন
অমুক নিয়মে,মন সাজানো অম্ল কানন
জীবনের হিসাব-নিকাশ মেলানো
এ যে বড়ো কষ্ট, ঐকিক ধারায় মনন।
অতীত-বর্তমান-ভবিষ্যৎ প্রান্ত
সবি যেন স্মৃতির পাতায় বিমূর্ত খঞ্জনা
জীবনের অংক কষে পেলাম -
অবজ্ঞা-অবহেলা, কষ্ট-যন্ত্রণা ও বঞ্জনা।
যোগ-বিয়োগ-গুনন-ভাগ এ যেন
জীবনঅঙ্কে- হার মানা অশ্রু জল নিলাম
শেষ জীবনে কষ্টে কষ্টে হলাম দিশাহারা শুধু এটাই ভাবছি-জীবনে কি পেলাম।।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM